মূল সংবাদে যান
সর্বশেষ
জাতীয়

দেখা গেল চাঁদ, কাল থেকে রোজা

দেখা গেল চাঁদ, কাল থেকে রোজা

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভায় এ তথ্য জানিয়েছে।

জাতীয় চাঁদ দেখা কমিটির এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সভায় আরও উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির অন্যান্য সদস্য ও বিশিষ্ট আলেমরা।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard