
নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় সাগর হোসেন (সাগর) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মহানগর নিচপাড়া এলাকায় চৌবাড়িয়া-দেলুয়াবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ট্রাকের চাপায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী সাগর হোসেনের মৃত্যু হয়।
নিহত সাগর হোসেন উপজেলার দেলুয়াবাড়ি বাজারের পরিচিত মিঠু টেলিকমের স্বত্বাধিকারী মিঠুর ছোট ভাই।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এ ঘটনায় মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়েছি ময়নাতদন্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং ট্রাক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



