মূল সংবাদে যান
সর্বশেষ
অপরাধ-আইন শৃঙ্খলা

আমির হামজা সাথিলের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

আমির হামজা সাথিলের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

বাগেরহাটের ফকিরহাটে সরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে এসে দুই যুবক পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ২১ মিনিটে উপজেলার বাহিরদিয়া ইউনিয়নে সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে আসা দুই যুবক বাড়িটি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করছেন। এরপর দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা।

ঘটনার সময় বাড়িতে আমির হামজা সাথিলের চাচা ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তবে পেট্রোল বোমাগুলো বাড়ির সামনের সড়কে বিস্ফোরিত হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাড়িঘরেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard