মূল সংবাদে যান
সর্বশেষ
অপরাধ-আইন শৃঙ্খলা

দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগের চেষ্টা

রাজশাহীর দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের দেলুয়াবাড়ী শাখায় অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে ব্যাংক কার্যালয়ের বাইরের সীমানাপ্রাচীরের ভেতরে থাকা গ্রিলের গেটে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

তবে এ ঘটনায় ব্যাংক কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুনে অফিসের কোনো মালামালও পুড়ে যায়নি।

প্রাথমিক তথ্যমতে, দুর্গাপুর পৌর এলাকার দেলুয়াবাড়ীতে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ওই শাখায় ঘটনার সময় একজন নৈশপ্রহরী ও একজন অফিস সহায়ক দায়িত্বে ছিলেন। তারা রাত আড়াইটা পর্যন্ত জেগে দায়িত্ব পালন করেন। পরে ঘুমিয়ে পড়লে ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা অফিস চত্বরে প্রবেশ করে অগ্নিসংযোগের চেষ্টা করে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ঘটনাটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিকল্পিত নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য বা সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত পদক্ষেপের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard