মূল সংবাদে যান
সর্বশেষ
রাজশাহী

রাজশাহীতে রুয়ার ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন

রাজশাহীতে রুয়ার ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন

রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) রাজশাহী শাখার ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। একই সঙ্গে আগামী ২২ জানুয়ারি সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টায় রাজশাহী নগরীর নানকিং দরবার হলে রুয়ার রাজশাহী শাখা গঠন উপলক্ষে আয়োজিত বিশেষ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভাটি চলে বেলা ১১টা পর্যন্ত।

কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মঈনুল হোসেন শেখ, সহ-সভাপতি মো. মাইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যক্ষ শাহাদাৎ হোসাইন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন এএসএম মামুন শাহিন।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সুলতানা রাজিয়া ও মো. কামরুজ্জামান, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াহাব সোহেল, দপ্তর সম্পাদক রাইজুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. কামারুজ্জামান এবং ক্রীড়া ও বিনোদন সম্পাদক অধ্যক্ষ আব্দুল মান্নান দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্য চার সদস্য হলেন এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, মো. নুরুজ্জামান, সাজেদা খাতুন ও লতিফা নাজনিন সানজিদা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়ার কার্যনির্বাহী সভাপতি ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। বক্তব্যে তিনি বলেন, সংগঠনের ৭২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত নির্বাচনে তাদের প্যানেল বিপুল ভোটে বিজয়ী হয়েছে। অতীতের কমিটির অনিয়ম ও হিসাব দিতে ব্যর্থতার বিষয় তুলে ধরে তিনি বলেন, বর্তমান নেতৃত্ব শিক্ষার্থীদের কল্যাণে স্টাইপেন্ড, চিকিৎসা সহায়তা ও ইকার সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, আগামী ২২ জানুয়ারি একটি ঐতিহাসিক পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ আয়োজন সফল করতে সব সদস্যকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও নিবন্ধনের আহ্বান জানান তিনি।

রুয়ার সাংগঠনিক সম্পাদক এমাজউদ্দীন মন্ডল বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাঁচটি ইকার সুবিধা এবং দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের পরিকল্পনা রয়েছে। বর্তমানে সংগঠনের ছয়টি শাখা রয়েছে। সামনে আরও ১২টি শাখার অনুমোদন দেওয়া হবে বলেও জানান তিনি।

রুয়ার সাধারণ সম্পাদক নিজামুদ্দিন বলেন, বিভিন্ন চক্রান্ত ও প্রতিকূলতা মোকাবিলা করে সংগঠনকে বর্তমান পর্যায়ে নিয়ে আসা হয়েছে। রুয়া থেকে ছয়জন এবং সংগঠনের সাবেক শিক্ষার্থীদের মধ্যে ৩১ জন সংসদ সদস্য হয়েছেন। পাশাপাশি লাইফটাইম সদস্যপদ কার্যক্রম এখনো চালু রয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী শাখার আহ্বায়ক মো. মইনুল হোসেন। সঞ্চালনা করেন অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন। আয়োজনে ছিল রুয়ার রাজশাহী শাখা গঠন উপলক্ষে আয়োজক কমিটি।

এ সময় ডা. মোহাম্মদ জাহাঙ্গীরসহ রুয়ার কার্যনির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard