মূল সংবাদে যান
সর্বশেষ
রাজশাহী

রাজশাহীতে দরিদ্রের সেবাঘর স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি ঘোষণা

রাজশাহীতে দরিদ্রের সেবাঘর স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি ঘোষণা
রাজশাহীতে দরিদ্রের সেবাঘর স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি ঘোষণা

দরিদ্রের সেবাঘর স্বেচ্ছাসেবী সংগঠনের রাজশাহী শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ শরিফুল ইসলাম সানি এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ তরিকুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক ও সামাজিক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেছেন।

এ সময় নবগঠিত কমিটির সদস্যরা রাজশাহীবাসীর কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। তাঁরা বলেন, মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করাই তাঁদের মূল লক্ষ্য। সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করতে চান তাঁরা।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, রাজশাহীর সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন পেলে সংগঠনটি আগামী দিনে আরও ভালোভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।

মানুষের তরে মানুষ হই, সেবার পথে এগিয়ে রই—এই স্লোগানকে সামনে রেখে নতুন কমিটি তাদের কার্যক্রম এগিয়ে নিতে চায়।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard