মূল সংবাদে যান
সর্বশেষ
সারাদেশ

ডিআরইউ নির্বাচনে কল্যাণ সম্পাদক পদে লড়বেন স্বাস্থ্য সাংবাদিক মুজাহিদ শুভ

ডিআরইউ নির্বাচনে কল্যাণ সম্পাদক পদে লড়বেন স্বাস্থ্য সাংবাদিক মুজাহিদ শুভ
ডিআরইউ নির্বাচনে কল্যাণ সম্পাদক পদে লড়বেন স্বাস্থ্য সাংবাদিক মুজাহিদ শুভ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আসন্ন নির্বাচনে ‘কল্যাণ সম্পাদক’ পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বাস্থ্য সাংবাদিক মুজাহিদ শুভ।

বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে ২০১৪ সালের ১ এপ্রিল থেকে প্রায় সাড়ে সাত বছর সময় টেলিভিশনে কাজ করেছেন তিনি।

সাংবাদিকতা জীবনের দীর্ঘ সময় ধরে স্বাস্থ্য খাত নিয়ে কাজ করছেন মুজাহিদ শুভ। দেশ-বিদেশের খ্যাতনামা চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, মিডওয়াইফ ও মেডিকেল টেকনোলজিস্টদের অংশগ্রহণে ছয় শতাধিক স্বাস্থ্যবিষয়ক টকশো সঞ্চালনা করেছেন তিনি।

কোভিড-১৯ মহামারির সময় সময় টেলিভিশনে তাঁর সঞ্চালনায় প্রচারিত ‘বদ্যিবাড়ি’ অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। মহামারির সময়ে চিকিৎসা, স্বাস্থ্যসচেতনতা ও প্রতিরোধ বিষয়ে সাধারণ মানুষকে সঠিক তথ্য ও দিকনির্দেশনা দিতে অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ ছাড়া সময় টেলিভিশন ও এখন টেলিভিশনের বিভিন্ন নীতিনির্ধারণী এবং সম্পাদকীয় অনুষ্ঠান সঞ্চালনার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

বর্তমানে মুজাহিদ শুভ বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard