মূল সংবাদে যান
সর্বশেষ
রাজনীতি

মান্দায় ইউপি চেয়ারম্যান প্রার্থী জামিলের উঠান বৈঠক

মান্দায় ইউপি চেয়ারম্যান প্রার্থী জামিলের উঠান বৈঠক
মান্দায় ইউপি চেয়ারম্যান প্রার্থী জামিলের উঠান বৈঠক

মান্দায় ৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রসাদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জনসাধারণের উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে এলেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রসাদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি লালবর রহমানের সভাপতিত্বে ও প্রসাদপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মুরাদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এবং আসন্ন ৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হোসেন প্রামানিক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তালহা জুবায়ের ও শামীম হোসাইন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মুরাদ হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হোসেন এবং ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকের মধ্য দিয়ে জামিল হোসেন প্রামানিক আনুষ্ঠানিকভাবে প্রসাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের নির্বাচনী কার্যক্রম শুরু করেন।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard