মূল সংবাদে যান
সর্বশেষ
শিক্ষা

৩১ অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

৩১ অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল
৩১ অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর (শনিবার) সকাল ১১টায় পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের নতুন তারিখ ও সময় জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি গ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে ফল প্রকাশের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। প্রধানমন্ত্রী ২৯ অক্টোবর রাতে দেশে ফিরবেন। এরপর তাঁর সম্মতি নিয়ে ৩১ অক্টোবর ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন।

উল্লেখ্য, সাধারণত সরকারি ছুটির দিন বাদে কর্মদিবসে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়ে থাকে। তবে এর আগে ২০০০, ২০০৯ ও ২০১৩ সালে শনিবারে ফল প্রকাশের নজির রয়েছে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard