মূল সংবাদে যান
সর্বশেষ
শিক্ষা

এইচএসসি ও সমমানে ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজারের বেশি শিক্ষার্থী

এইচএসসি ও সমমানে ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজারের বেশি শিক্ষার্থী
এইচএসসি ও সমমানে ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজারের বেশি শিক্ষার্থী

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বড় একটি অংশ উত্তীর্ণ হতে পারেননি।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন ছাত্র এবং ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন ছাত্রী।

পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এবার ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ছিল। মোট ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নেন।

শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ হলেও অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard