মূল সংবাদে যান
সর্বশেষ
শিক্ষা

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পরে চিকিৎসা শেষে তারা সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ফিডিং কর্মসূচির টিফিনের খাবার খাওয়ার পর কয়েকজন শিক্ষার্থী পেটে ব্যথা ও বমিতে আক্রান্ত হয়। পরে বিদ্যালয়ের শিক্ষকরা অসুস্থ ১২ শিক্ষার্থীকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর বর্তমানে সব শিক্ষার্থী সুস্থ রয়েছে এবং নিজ নিজ বাড়িতে ফিরে গেছে।

এদিকে, শিক্ষার্থীরা কী কারণে অসুস্থ হয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর স্বাক্ষরিত আদেশে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)কে আহ্বায়ক করে ছয় সদস্যের এই কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটিকে সরবরাহ করা খাবারের গুণগত মান যাচাই, শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধান এবং ঘটনায় দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard