মূল সংবাদে যান
সর্বশেষ
রাজশাহী

গণভোট বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষােভ

গণভোট বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষােভ

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান ও জ্বালানি সংকট উত্তরণে কার্যকরী ভূমিকা গ্রহণের দাবিতে রাজশাহীতে বিক্ষােভ মিছিল করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল। শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ শুরু হয়ে নগরীর গণকপাড়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়।

সমাবেশে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহনগরীর নায়েবে আমির প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।
এ সময় তিনি বলেন, গণভোটের রায়কে উপেক্ষা করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে। জনগণের সাথে প্রতারণা করে কখনো কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারেনি। আপনারা যদি জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখান, জনগণ আপনাদের লালকার্ড দেখাবে।

সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, এনসিপির রাজশাহী মহানগরের আহবায়ক মোবাশ্বের আলী, রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, বাণিজ্য ও কল্যাণ সম্পাদক অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, তারবিয়াত সম্পাদক হাফেজ নুরুজ্জামান, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন প্রমুখ।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard