মূল সংবাদে যান
সর্বশেষ
রাজশাহী

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় লিমনের মৃত্যুদণ্ড

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় লিমনের মৃত্যুদণ্ড
রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় লিমনের মৃত্যুদণ্ড

রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যার দায়ে একমাত্র আসামি লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পৃথক ধারায় আরও ২০ বছরের কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হওয়ার একদিন আগে এ রায় ঘোষণা করা হলো।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১৩ নভেম্বর নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় হামলা চালান লিমন মিয়া। এ সময় ছুরিকাঘাতে বিচারকের ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান সুমন নিহত হয়। আহত হন বিচারকের স্ত্রীও।

এ ঘটনায় পরদিন বিচারক আবদুর রহমান বাদী হয়ে রাজপাড়া থানায় লিমন মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে বাদীসহ মোট ২৮ জন সাক্ষ্য দেন।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি আলী আশরাফ মাসুম বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুন অর রশিদ জানিয়েছেন, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

দণ্ডপ্রাপ্ত লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের বাসিন্দা।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard