মূল সংবাদে যান
সর্বশেষ
রাজনীতি

মান্দায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

মান্দায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
মান্দায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

নওগাঁর মান্দায় ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ নভেম্বর ) বিকেলে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মান্দা উপজেলা বিএনপির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিনের সভাপতিত্বে, মান্দা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৯, নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে,মান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কুমার বিশ্বজিৎ, মান্দা ইউনিয়ন বিএনপি’র সভাপতি এমদাদুল হক, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, মান্দা উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, মান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালেকুজ্জামান সালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি লায়লা আরজুমান বানু, মান্দা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক সহ মান্দা উপজেলার স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এই দিনটি বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ৭ই নভেম্বরের চেতনা ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard