মূল সংবাদে যান
সর্বশেষ
রাজনীতি

রাজশাহী মহানগর জামায়াতের নবনির্বাচিত আমীর ডা. জাহাঙ্গীরের শপথ গ্রহণ

রাজশাহী মহানগর জামায়াতের নবনির্বাচিত আমীর ডা. জাহাঙ্গীরের শপথ গ্রহণ
রাজশাহী মহানগর জামায়াতের নবনির্বাচিত আমীর ডা. জাহাঙ্গীরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ২০২৭-২০২৮ কার্যকালের নবনির্বাচিত আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

শুক্রবার (৬ নভেম্বর) রাজশাহী নগরীর একটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে আমীরের দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর সাবেক আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি।

এ সময় জোনের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি এবং রাজশাহী জেলা ও মহানগর জামায়াতের শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য রাজশাহী মহানগর জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard