মূল সংবাদে যান
সর্বশেষ
বিশ্ববিদ্যালয়

রাবিতে মধুপুর উপজেলা ফোরামের নেতৃত্বে রাকিব-শাকিল

রাবিতে মধুপুর উপজেলা ফোরামের নেতৃত্বে রাকিব-শাকিল
রাবিতে মধুপুর উপজেলা ফোরামের নেতৃত্বে রাকিব-শাকিল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার শিক্ষার্থীদের ছাত্রকল্যাণমূলক সংগঠন ‘মধুপুর উপজেলা স্টুডেন্ট ফোরাম (MUSF)’-এর আগামী এক বছরের জন্য নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব উজ্জামান ইমরান সভাপতি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাকিল শাহ্ সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। ১৩ নভেম্বর (শুক্রবার) মতিহার হলে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
সহ-সভাপতি নিলয় দে সরকার, ইশতিয়াক আহমেদ রিফাত, তানজীরুল ইসলাম রিমেল, এহসান মানিক, রাতুল হাসান এবং খ. আন্দালিব হাসান আবির।

যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, শরীফুল ইসলাম শরিফ, ফাহিম হাসান তুহিন, উর্মি আক্তার, প্রীতম দেবনাথ এবং আবু হোসাইন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক টি. এইচ. কানন, কোষাধ্যক্ষ পদে মো. নাসির হোসেন, দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দিক, যোগাযোগ সচিব আসিফ তালুকদার, ক্রীড়া সম্পাদক নাঈম ইসলাম জীবন, উপ-ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রাবেয়া নূর ঐশী, সহ-শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মার্জিয়া ঋতু, আইন বিষয়ক সম্পাদক মো. আতিক হাসান এবং আপ্যায়ন ও সাজসজ্জা সম্পাদক হিসেবে সারা বিনতে হানিফ মনোনীত হয়েছেন।

এ ছাড়া সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন— সোহানুর রহমান সোহান, আল সিয়াম, নাহিদুল ইসলাম নাহিদ, আরাফাত হোসেন রিয়াদ, লামিয়া খাতুন, ছোঁয়া মনি ও আয়শা হুমায়রা। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— সিফাত উল্লাহ সিফাত, রাহাত হোসেন, ভাবনা আক্তার, জাহিদ হাসান জনি ও সাদিয়া খাতুন।

প্রসঙ্গত, ‘মধুপুর উপজেলা স্টুডেন্ট ফোরাম (MUSF)’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মধুপুরের শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি মধুপুর উপজেলা থেকে রাবিতে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে আসা ভর্তি পরীক্ষার্থীদের আবাসন ও সার্বিক সহযোগিতা, নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা, ক্যারিয়ার ও শিক্ষামূলক সেমিনার আয়োজন এবং অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানসহ নানামুখী মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নবনির্বাচিত এই কমিটি সংগঠনের ঐতিহ্য ও সেবামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard