মূল সংবাদে যান
সর্বশেষ
অপরাধ-আইন শৃঙ্খলা

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে পরীমনিকে আইনি নোটিশ

সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে পরীমনিকে আইনি নোটিশ

সাংবাদিক হয়রানি এবং জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার ডাকযোগে এ নোটিশ পাঠান।

রোববার (৮ নভেম্বর) পরীমনি, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় নোটিশটি পাঠানো হয়।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে পরীমনির বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, সংলাপ, হুমকি, অশোভন অভিনয় ও অঙ্গভঙ্গি এবং অশ্লীল নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে বিরত থাকার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, চলচ্চিত্র, ভিডিও, অডিওভিজ্যুয়াল, স্থিরচিত্র কিংবা অন্য কোনো মাধ্যমে প্রদর্শিত এমন কর্মকাণ্ড, যার শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, সেগুলো থেকেও পরীমনিকে বিরত থাকতে হবে।

নির্ধারিত সাত দিনের মধ্যে এসব বিষয়ে পদক্ষেপ নেওয়া না হলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard