মূল সংবাদে যান
সর্বশেষ
রাজনীতি

দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন

দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন
দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন

মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পদত্যাগের সম্ভাবনা নিয়ে উল্লাস প্রকাশকারীদেরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।

ইশরাক আরও জানান, ভবিষ্যতে সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও জোরালোভাবে কাজ করবেন। মাদক নির্মূলের কার্যক্রমে আগের চেয়ে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে মাঠে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এ ছাড়া পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও উল্লেখ করেন ইশরাক।

ফেসবুক পোস্টের শেষাংশে তিনি মাদক নির্মূলের ওপর গুরুত্বারোপ করে লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল!’ একই সঙ্গে মাদক নির্মূলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তবে দুপুর ২টায় সংবাদ সম্মেলনে তাঁর চূড়ান্ত বক্তব্যের পরই পদত্যাগের বিষয়ে বিস্তারিত অবস্থান জানা যাবে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard