মূল সংবাদে যান
সর্বশেষ
সারাদেশ

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরও একটি

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরও একটি
মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরও একটি

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত এ বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

পুলিশের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে রাত আড়াইটার দিকে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ককটেলটি নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যান চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard