মূল সংবাদে যান
সর্বশেষ
অপরাধ-আইন শৃঙ্খলা

মান্দায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ,দুই আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

মান্দায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ,দুই আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন
মান্দায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ,দুই আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

নওগাঁর মান্দায় ১৪ বছর বয়সী এক আদিবাসী স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার দুই আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও আদিবাসী নেতারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার ২নং ভালাইন ইউনিয়নের তানইল গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা সাধারণ সম্পাদক অজিত মুন্ডা,মান্দা উপজেলা সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার পাহান ও সহ-সাধারণ সম্পাদক অসিত ভূঁইমালি।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

স্থানীয় সূত্র ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় লালপুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। গত সোমবার (৯ নভেম্বর) রাতে বাড়িতে একা থাকার সুযোগে এনামুল সরদার (৩২) ও আব্দুল আলিম ওরফে ভুট্টু (৫০) তার শয়নকক্ষে প্রবেশ করেন। এ সময় তাঁরা ওই শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহার অনুযায়ী, শিক্ষার্থীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন এবং অভিযুক্ত দুজনকে আটক করেন।

এ ঘটনায় মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশোধিত ২০২৬ সালের ৯(৪)(খ)/৩০ ধারায় মামলা নং-১৪ দায়ের করা হয়।

মামলার এজাহারে অভিযুক্ত এনামুল সরদার উপজেলার বেজোড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে এবং আব্দুল আলিম ওরফে ভুট্টু বৈদ্যপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে বলে উল্লেখ করা হয়েছে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard