মূল সংবাদে যান
সর্বশেষ
ঢাকা বিভাগ

বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলনে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সকাল সাড়ে ৮টার দিকে মৌচাক এলাকার বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা আমবাগান এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটারজুড়ে যানজট ছড়িয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন শত শত ঢাকাগামী যাত্রী।

শ্রমিকদের আন্দোলনের মুখে কোনাবাড়ী ও মৌচাক এলাকার ১৫ থেকে ২০টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিজিবির সদস্যরা। শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হলেও তারা অবরোধ চালিয়ে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, দ্রুত ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন কার্যকর করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আন্দোলনকারী শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পর্যাপ্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard