মূল সংবাদে যান
সর্বশেষ
অপরাধ-আইন শৃঙ্খলা

মান্দায় হাসপাতাল মোড়ের যাত্রী ছাউনি থেকে নারীর মরদেহ উদ্ধার

মান্দায় হাসপাতাল মোড়ের যাত্রী ছাউনি থেকে নারীর মরদেহ উদ্ধার

নওগাঁর মান্দা উপজেলায় প্রসাদপুর হাসপাতাল মোড় এলাকার একটি যাত্রী ছাউনি থেকে ময়না (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মুক্তিযোদ্ধা ক্লিনিকের পাশের যাত্রী ছাউনি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ময়না নওগাঁর নিয়ামতপুর উপজেলার তিলিহারী মহপাড়া গ্রামের অনিল চন্দ্রের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হাসপাতাল মোড় এলাকার যাত্রী ছাউনিতে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান ,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এদিকে, উপজেলা সদরের ব্যস্ততম হাসপাতাল মোড় এলাকার যাত্রী ছাউনি থেকে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard