মূল সংবাদে যান
সর্বশেষ
অপরাধ-আইন শৃঙ্খলা

রাজশাহীতে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাজশাহীতে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর সেক্টর-২ এলাকার একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পবা থানার বাগধানী গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. সজিব (২৭) এবং গোদাগাড়ী থানার পালপুর ধরমপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. রায়হান (২০)।

আরএমপির দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. বিপ্লব আলী (৩৯) নামে আরও এক ব্যক্তি এবং অজ্ঞাতনামা দুই থেকে তিনজন পালিয়ে যান। বিপ্লব আলী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ডিঙ্গাডোবা এলাকার বাসিন্দা।

অভিযানকালে গ্রেপ্তার দুজনের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রিতে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গ্রেপ্তার সজিবের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard