মূল সংবাদে যান
সর্বশেষ
ঢাকা বিভাগ

পোশাকশিল্পে অস্থিরতার জন্য আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকদের দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকশিল্পে অস্থিরতার জন্য আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকদের দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
পোশাকশিল্পে অস্থিরতার জন্য আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকদের দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত মালিক ও শ্রমিকদের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শ্রমিক আন্দোলনকে কাজে লাগিয়ে একটি পক্ষ ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে তৈরি পোশাকশিল্পের মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে বিভিন্নভাবে ইন্ধন দিয়ে শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে। আন্দোলনের নামে ষড়যন্ত্র ও অস্থিরতা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তের ওপারের ইশারায় কেউ ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।

বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো চালুর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ জন্য শিল্প মালিকদের সহযোগিতা চাওয়া হয়েছে। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে মালিকদের বলা হয়েছে। যেসব কারখানা বন্ধ থাকবে, সেগুলোর তালিকাও দিতে বলা হয়েছে।

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে আলোচনা করতে সোমবার বিকেল ৩টায় শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard