মূল সংবাদে যান
সর্বশেষ
সারাদেশ

মব সৃষ্টি করে রামেবির ভিসিকে জোরপূর্বক পদত্যাগ করানোর অভিযোগ

মব সৃষ্টি করে রামেবির ভিসিকে জোরপূর্বক পদত্যাগ করানোর অভিযোগ

মব সৃষ্টি করে রামেবির ভিসিকে জোরপূর্বক পদত্যাগ করানোর অভিযোগ

রাজশাহী প্রতিনিধি:
মব সৃষ্টি করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য (ভিসি) ডা. জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগ করিয়ে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে ভিসির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ভিসি ডা. জাওয়াদুল হক জানান, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা কিছু স্থানীয় ঠিকাদার ও বহিরাগত হঠাৎ জোর করে তার কার্যালয়ে প্রবেশ করেন। স্থানীয়দের কাজ না দিয়ে ঢাকার ঠিকাদারদের কাজ দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে তারা তাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে তারা জোরপূর্বক একটি পদত্যাগপত্রে তার স্বাক্ষর আদায় করেন বলে অভিযোগ করেন ভিসি। পরে তাকে কার্যালয় থেকে বের করে দিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

ডা. জাওয়াদুল হক আরও জানান, ঘটনার বিষয়ে তিনি ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে অবহিত করেছেন।

তবে এ ঘটনায় অভিযুক্ত ঠিকাদার বা বহিরাগতদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard