মূল সংবাদে যান
সর্বশেষ
অর্থ বাণিজ্য

ইরান ইস্যুতে ফের চড়ল তেলের দাম, ব্যারেল ছাড়াল ১০৩ ডলার

ইরান ইস্যুতে ফের চড়ল তেলের দাম, ব্যারেল ছাড়াল ১০৩ ডলার
ইরান ইস্যুতে ফের চড়ল তেলের দাম, ব্যারেল ছাড়াল ১০৩ ডলার

ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্বীকৃতির পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়ে গেছে।

বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১.১৪ ডলার বা ১.১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩.৭৩ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৪ সেন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে ৮৯.৭২ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বাড়ার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছিল। তবে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন অবস্থানের পর বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

চলতি মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বাড়তে পারে বলে বাজার সংশ্লিষ্ট তথ্য থেকে জানা যাচ্ছে। গত জুলাইয়ের পর এটিই ব্রেন্টের সবচেয়ে বড় মাসিক মূল্যবৃদ্ধি হতে পারে।

অন্যদিকে, একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। এর আগে মে মাসের পর প্রথমবারের মতো ডব্লিউটিআইয়ের দাম ১০৬ ডলার ছাড়িয়েছিল।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard