মূল সংবাদে যান
সর্বশেষ
রাজশাহী

রাজশাহীতে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার অভিযুক্ত দিপু গ্রেপ্তার

রাজশাহীতে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার অভিযুক্ত দিপু গ্রেপ্তার
রাজশাহীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর উদ্যোগে ‘জুলাই বিপ্লব ২০২৪’ বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলার ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন এনডিএফের রাজশাহী জেলা সভাপতি ডা.রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৪ বাগমারা আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার। তিনি বলেন, সমাজ থেকে সংসদ সবখানেই বৈষম্য এখনো বিরাজমান। তিনি বৈষম্য দুর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলার আহ্বান জানান।------ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকিব। তিনি বলেন, রাজনীতির তুলনায় দেশের স্বার্থকে গুরুত্ব দিলে একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়া সম্ভব এছাড়াও বক্তব্য দেন এনডিএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রফেসর ডা. মো. জাহাঙ্গীর, সহ-সভাপতি প্রফেসর ডা. কাজী মহিউদ্দীন , রাজশাহী ড্যাবের সাবেক সভাপতি ডা. ওয়াসিম হোসেন। রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ফাতেমা সিদ্দিকা। এছাড়াও এনডিএফের রাজশাহী জেলা সহ -সভাপতি ডা.এম মুর্শেদ জামান মিয়া। সাংগঠনিক সম্পাদক ডা. এসএম এ আব্দুল্লাহ। এনডিএফের রাজশাহী মেডিকেল কলেজের সভাপতি ডা. শফিকুল ইসলাম। এনডিএফ নেতা ডা. আমগীর হোসেন। সভাটি সঞ্চলনা করেন ডা. মোহাম্মদ মশিউর রহমান সেমিনারে জুলাই বিপ্লব ২০২৪-এর তাৎপর্য, বৈষম্যবিরোধী চেতনা এবং দেশ গঠনে চিকিৎসক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী ও এনডিএফের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহীর কাটাখালী থানার ইউসুফপুর ইউনিয়নের কাকাইলকাটি গ্রামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে দিপু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দিপু ওই এলাকার শহিদের ছেলে।

ভুক্তভোগী শিশুর পিতা মোঃ মনিরুল ইসলাম জানান, গত ২ আগস্ট বিকেলে স্কুল থেকে ফিরে তানভীর (ছদ্মনাম) বাড়ির পাশের আমবাগানে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায়। খেলা শেষে মাগরিবের আজানের সময় সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বাড়ির কাছের পুকুরপাড়ে পৌঁছালে অভিযুক্ত দিপু শিশুটিকে জোরপূর্বক আটকে রেখে বলাৎকার করে। এ সময় শিশুটি আত্মরক্ষার চেষ্টা করলে দিপু তাকে পুকুরের পানিতে তিনবার চুবিয়ে প্রাণনাশের হুমকি দেয়।

একপর্যায়ে পুকুরপাড়ের রাস্তা দিয়ে তানভীরের এক চাচাতো ভাই যাওয়ার সময় তার কান্না ও চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে। উদ্ধার পেয়ে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত দিপু এ ঘটনা কাউকে জানালে মারাত্মক পরিণতি হবে বলে হুমকি দেয়।

মনিরুল ইসলাম আরও জানান, শুরুর দিকে সামাজিক লোকলজ্জার ভয়ে বিষয়টি তারা গোপন রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু পরদিন সন্ধ্যায় শিশুর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং রক্তক্ষরণ শুরু হয়। পরিস্থিতি গুরুতর দেখে স্থানীয়দের পরামর্শে স্বজনেরা দ্রুত পুলিশকে বিষয়টি অবহিত করেন।

এ বিষয়ে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সুমন কাদেরী জানান, ইউসুফপুর ইউনিয়নের কাকালকাটি গ্রামে শিশু বলাৎকারের খবর পাওয়ার পরপরই পুলিশ পদক্ষেপ নেয়। গতকাল রাত সাড়ে ১১টার দিকে ভিকটিম ও তার মা থানায় উপস্থিত হলে তাৎক্ষণিকভাবে শিশুটিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে (One Stop Crisis Centre) পাঠানো হয়।

ওসি আরও জানান, অভিযানের মাধ্যমে অভিযুক্ত দিপুকে ইতোমধ্যে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি প্রাথমিক তদন্তাধীনে রয়েছে এবং এ বিষয়ে লিখিত এজাহার প্রাপ্তির পর আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard