মূল সংবাদে যান
সর্বশেষ
আন্তর্জাতিক

হরমুজ খুলতে ফের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

হরমুজ খুলতে ফের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

যুদ্ধ শেষ করার শর্ত হিসেবে বারবার সময়সীমা নির্ধারণ এবং পরে তা পিছিয়ে দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য মঙ্গলবারের সময়সীমাই চূড়ান্ত। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেছেন তিনি।

মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে ইরানের সাড়া উল্লেখযোগ্য হলেও তা যথেষ্ট নয়।

তিনি বলেন, তারা একটি প্রস্তাব দিয়েছে এবং এটি উল্লেখযোগ্য প্রস্তাব। এটি বড় পদক্ষেপ হলেও যথেষ্ট ভালো নয়।

ট্রাম্প বলেছেন, ‘‘তারা যদি যা করার কথা তা করে, তাহলে যুদ্ধ খুব দ্রুত শেষ হতে পারে। তাদের নির্দিষ্ট কিছু কাজ করতে হবে। তারা সেটি জানে এবং আমি মনে করি, তারা সদিচ্ছা নিয়েই আলোচনা করছে।’’

যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তার কাছে ‘অনেক বিকল্প’ রয়েছে।

তিনি বলেন, ‘‘আমরা এখনই চলে যেতে পারি এবং তাদের যা ছিল তা পুনর্গঠন করতে ১৫ বছর সময় লাগবে। আমরা এখনই চলে যেতে পারতাম। কিন্তু আমি এটি শেষ করতে চাই। ইরান…পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।’’

ট্রাম্প এবং অন্যান্য শীর্ষ মার্কিন কর্মকর্তাদের বারবার দাবি সত্ত্বেও ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার কথা অস্বীকার করে আসছে। ইরানের বিশাল তেল সম্পদের দখল নেওয়ার বিষয়ে ট্রাম্প বলেছেন, ‘‘এটি দখল করার মতোই অবস্থায় আছে। এ বিষয়ে তাদের কিছুই করার নেই।’’

তিনি বলেন, ‘‘দুর্ভাগ্যবশত, আমেরিকার মানুষ চায় আমরা দেশে ফিরে আসি। এটি আমার ওপর নির্ভর করলে আমি তেল নিয়ে নিতাম। আমি তেল নিজের কাছে রাখতাম। আমি প্রচুর অর্থ উপার্জন করতাম।’’

সূত্র: আল জাজিরা।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard