মূল সংবাদে যান
সর্বশেষ
আইন-আদালত

মান্দায় ১০ বছর ধরে পলাতক ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মান্দায় ১০ বছর ধরে পলাতক ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নওগাঁর মান্দায় দীর্ঘ প্রায় ১০ বছর ধরে পলাতক থাকা আটটি সিআর মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার শালদহ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাইফ উদ্দিন বিশ্বাস (৫৫)। তিনি মান্দা উপজেলার শালদহ গ্রামের মৃত কসিম উদ্দিন বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে মান্দা থানার এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রহমান ও এএসআই (নিরস্ত্র) মো. মজিবর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে অভিযান চালিয়ে সাইফ উদ্দিন বিশ্বাসের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে দায়ের হওয়া আটটি সিআর মামলায় তার বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা ছিল। এসব মামলায় সাজা হওয়ার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। প্রায় এক দশক ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি নিজ বাড়িতে এসেছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard