মূল সংবাদে যান
সর্বশেষ
অপরাধ-আইন শৃঙ্খলা

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার-২

গোদাগাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার-২

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মহাসড়কে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ কাট-আটউ চক্রের দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলার সারইল গ্রামের মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. শাহীন আলী (৩৬) ও মোছা. পিংকি খাতুন (২৮)। শনিবার (২১ নভেম্বর) সকালে রাজশাহী জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে চেকপোস্ট বসিয়ে অপেক্ষা করছিল অভিযান পরিচালনাকারী একটি দল। রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ব্যাটারিচালিত থ্রি-হুইলারে আসা শাহীন আলীর জিন্স প্যান্টের দুই পাশের কোচ থেকে মেড ইন ইউএসএ লেখা ৭.৬৫ মিমি দুটি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত অস্ত্রগুলো খুলনায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে স্বীকার করেছেন তারা। তবে বহনকারীরা খুলনায় কার কাছে এই চালান হস্তান্তর করবে, তা নিজেরা জানত না বলে দাবি করেছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, চক্রটি ‘কাট-আউট’ পদ্ধতি অনুসরণ করছিল, যেখানে নেটওয়ার্কের এক স্তরের সদস্য অন্য স্তরের পরিচয় সম্পর্কে অবগত থাকে না। খুলনায় পৌঁছানোর পর ফোনের মাধ্যমে নতুন নির্দেশনা দিয়ে প্রাপকের তথ্য দেওয়ার পরিকল্পনা ছিল।

সম্মেলনে বলা হয়, এই অস্ত্র চালানের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কালীগঞ্জ এলাকার আরেক শাহীন আলী (৫৬) জড়িত বলে তথ্য পাওয়া গেছে। সে সীমান্ত এলাকা থেকে অস্ত্র সরবরাহ করে এবং বর্তমানে পলাতক রয়েছে।

অন্যদিকে গ্রেফতারকৃত শাহীন আলীর বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে ২০১৮ সালে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি, বিশেষ ক্ষমতা আইনে একটি এবং ঢাকার সূত্রাপুর থানায় মাদক আইনে একটি মামলা রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ তালিকাভুক্ত করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইন ১৮৭৮-এর ১৯এ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মূল সরবরাহকারী, খুলনার সম্ভাব্য প্রাপক এবং পুরো চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করতে গ্রেফতারকৃতদের আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard