মূল সংবাদে যান
সর্বশেষ
সারাদেশ

‘রাগ করলা?’ ফেসবুক পোস্টে বলল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

‘রাগ করলা?’ ফেসবুক পোস্টে বলল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই ট্রেন্ডিংয়ে একটি ডায়লগ– ‘রাগ করলা?’। শেষ দুই দিন ধরে এই ডায়লগ ঘুরে বেড়াচ্ছে বহু মানুষের টাইমলাইনে। এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই ট্রেন্ডকে ব্যবহার করল জনসচেতনতামূলক কাজে। জনসাধারণকে বলল ‘রাগ করলা?’

সোমবার (১৮ মে) রাত ১১টা নাগাদ নিজেদের ফেসবুকে পোস্ট করে বিষয়টি। সেখানে বলা হয়, ‘আর খালে ময়লা ফেলবা না, ওকে?’ এরপরের লাইনে বলা হয়, ‘রাগ করলা?’ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই পোস্ট ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।

এই ডায়লগ সবার মুখে মুখে চলে এসেছে এক ভাইরাল ভিডিওর কল্যাণে। রোববার (১৭ মে) ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, শহরের একটি ব্যস্ত রাস্তার পাশে এক যুবককে দাঁড় করিয়ে এক গণক কিছু কথা বলছিলেন। সেখানে প্রতিটি বাক্যের শেষেই তিনি বলছিলেন, ‘রাগ করলা?’।

সে বিষয়টিই গেঁথে গেছে নেটিজেনদের মাথায়। যার ফলে ভিডিও হয় ভাইরাল, এরপর তা নিয়ে একের পর এক মিমও ভাইরাল হতে থাকে। এই গণককে কেউ তাদের অফিসের বস, কেউ বা আবার তার শিক্ষকের সঙ্গে তুলনা করছেন।

এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও সে ট্রেন্ডে তাল মিলিয়ে জনসচেতনতা তৈরির চেষ্টা করল।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard