মূল সংবাদে যান
সর্বশেষ
ক্যাম্পাস

ইবিতে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত

ইবিতে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত
ইবিতে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত

বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরবাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের  স্বপ্নদ্রষ্টা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর স্মরণে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

‎
‎​সোমবার (১২ সেপ্টেম্বর)  সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এই টুর্নামেন্টি আয়োজন করা হয় । এসময় সংগঠনটির সভাপতি এস এম শামিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাকির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাহমুদুল হাসান, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. মোহাম্মদ জালাল উদ্দিন, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ময়নুল হক এবং অধ্যাপক ড. জাকির হোসাইন।
‎
‎উদ্ভোদনী অনুষ্ঠানে সভাপতি এস এম শামিম বলেন,
‎” ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা এবং জমিয়তের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী (র.)-এর অবিস্মরণীয় অবদানকে শিক্ষার্থীদের মাঝে জাগিয়ে রাখতেই আমাদের এ আয়োজন। আমরা বিশ্বাস করি, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, মুক্ত জ্ঞানচর্চা ও সুস্থ বিনোদনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আজকের এই প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হবে, এই প্রত্যাশা রেখে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা ঘোষণা করছি।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard