মূল সংবাদে যান
সর্বশেষ
অপরাধ-আইন শৃঙ্খলা

রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকা থেকে ৪৩৯ পিস ইয়াবাসহ আব্দুস সালাম প্রামাণিক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটে নগরীর বোয়ালিয়া থানার খোরবোনা গ্রামের আহলে হাদিস জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৫-এর সিপিএসসি, রাজশাহীর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারির অবস্থানের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আব্দুস সালাম প্রামাণিককে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৪৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আব্দুস সালাম রাজশাহীর বাঘা উপজেলার গাঁওপাড়া গ্রামের ইউনুস প্রামাণিকের ছেলে। তিনি বর্তমানে নগরীর বোয়ালিয়া থানার খোরবোনা এলাকায় বসবাস করতেন।

অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরে উদ্ধার করা ইয়াবাসহ তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard