মূল সংবাদে যান
সর্বশেষ
অপরাধ-আইন শৃঙ্খলা

মান্দায় ৪৮ লিটার চোলাই মদ তৈরির ওয়াশ উদ্ধার, গ্রেপ্তার ১

মান্দায় ৪৮ লিটার চোলাই মদ তৈরির ওয়াশ উদ্ধার, গ্রেপ্তার ১

নওগাঁর মান্দায় বিশেষ অভিযান চালিয়ে ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ আনিছুর রহমান (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী দক্ষিণপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার আনিছুর রহমান দেলোয়াবাড়ী দক্ষিণপাড়া গ্রামের মৃত সাহেব আলী মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,মাদক উদ্ধার,গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে আনিছুর রহমানের বসতবাড়ির উত্তর পাশে গোয়ালঘরে তল্লাশি চালানো হয়। এ সময় দুটি কালো রঙের প্লাস্টিকের জারকিনে রাখা ২৪ লিটার করে মোট ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করা হয়। উদ্ধার করা ওয়াশের আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ২০০ টাকা।

এ ঘটনায় মান্দা থানা অফিসার ইনচার্জ(ওসি) আফজাল হোসেন বলেন, মাদকবিরোধী অভিযানে আনিসুর রহমান কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কালে তার বাড়ি থেকে ৪৮ লিটার চোলাই মদ তৈরির ওয়াশ উদ্ধার করে জব্দ করা হয়েছে।গ্রেপ্তার আনিসুর রহমান এর বিরুদ্ধে মান্দা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard