মূল সংবাদে যান
সর্বশেষ
বিশ্ববিদ্যালয়

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ৪৮ তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ৪৮ তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস

বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালি, পুষ্পস্তবক অর্পণ, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটি পালিত হয়।

রবিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল কর্মসূচি শুরু হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন।

পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরবর্তীতে প্রশাসন ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হলের প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলে

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনূর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই দিনে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বিশ্ববিদ্যালয়টি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন, সেই লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে যাওয়ার জন্য আমাদের বর্তমান প্রশাসন প্রাণবন্ত চেষ্টা করছে। সবাইকে নিয়ে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারব বলে বিশ্বাস করি। এটি হোক আমাদের আগামী বছরের জন্য প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি। ইনশাআল্লাহ আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারব।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ২১, ২২ ও ২৩ নভেম্বর তিন দিন ক্যাম্পাসের বিভিন্ন ফটক ও চত্ত্বরে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলোতে আলপনা আঁকা ও রঙিন পতাকা দিয়ে সাজানো হয়েছে ক্যাম্পাস। এ ছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়াও বিকালে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শাখা ছাত্রদলের উদ্যোগে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন হয়েছে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard