
আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি। তবে তাঁর এই বক্তব্যের সঙ্গে একমত নন পশ্চিমবঙ্গের অন্য মন্ত্রী ও বিজেপি নেতারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন অর্জুন সিং।

তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে তাঁরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেবেন। বাংলাদেশে হিন্দুদের হত্যার অভিযোগ তুলে তিনি প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দেন।
তবে অর্জুন সিংয়ের বক্তব্যের বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি দেশটির অভ্যন্তরীণ বিষয়। রাজনৈতিক নেতাদের পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সাধারণ মানুষের ভবিষ্যৎ ও নতুন বিনিয়োগের দিকে মনোযোগ দেওয়া উচিত।
বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দেশে উত্তেজনা ও সংকট বাড়লে তার প্রভাব এপারের অর্থনীতি ও জনজীবনেও পড়ে। তাই বাংলাদেশে দ্রুত শান্তি ফিরে আসুক, সেটিই তাঁরা প্রত্যাশা করেন।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিষয়টিকে আন্তর্জাতিক ইস্যু হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও কেন্দ্রীয় সরকারই বক্তব্য দেবে। শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কোনো ভূমিকা নেই বলেও মন্তব্য করেন তিনি।
একই অবস্থান জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, বিষয়টি ভারতের পররাষ্ট্রনীতির সঙ্গে সম্পর্কিত। এ বিষয়ে যা বলার কেন্দ্রীয় নেতৃত্ব ও পররাষ্ট্রমন্ত্রী বলবেন।
শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে আলোচনা এবং বাংলাদেশ পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গের মন্ত্রীর এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে অর্জুন সিংয়ের বক্তব্য তাঁর ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান, নাকি কোনো আনুষ্ঠানিক নীতিগত অবস্থান—তা স্পষ্ট নয়।




