মূল সংবাদে যান
সর্বশেষ
সারাদেশ

মান্দায় দেলুয়াবাড়ী দাখিল মাদ্রাসায় নবনির্মিত ওয়াশ স্টেশন স্থাপনার উদ্বোধন

মান্দায় দেলুয়াবাড়ী দাখিল মাদ্রাসায় নবনির্মিত ওয়াশ স্টেশন স্থাপনার উদ্বোধন

নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ী দাখিল মাদ্রাসায় ব্র্যাক ওয়াশ (WASH) কর্মসূচির উদ্যোগে নবনির্মিত হ্যান্ড ওয়াশিং স্টেশন, ড্রিংকিং ওয়াটার পয়েন্ট এবং গার্লস ল্যাট্রিনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ নভেম্বর সোমবার দুপুরে শিক্ষার্থীদের নিরাপদ পানি,হাত ধোয়ার সুবিধা এবং উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে।

​অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সভাপতি মাসুদ রানা সুমন এর সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ আতিয়া খাতুন।এছাড়াও অনুষ্ঠানে মাধ্যমিক একাডেমি সুপারভাইজার উপস্থিত ছিলেন।

​ব্র্যাক ওয়াশ কর্মসূচির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক রমেশ চন্দ্র বর্মন, কোয়ালিটি কন্ট্রোল মোঃ কামরুজ্জামান, টেকনিক্যাল অফিসার মোঃ আলমগীর হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার আজিম হোসেন ও নাবিত বিল্লাহ প্রমুখ।
​পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান মকে, মান্দা উপজেলা যুবদলের সভাপতি মোঃ আব্দুল জলিল এবং সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল হকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, ব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় সামাজিক উন্নয়নমূলক যে কাজগুলো করা হচ্ছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। ব্র্যাক শুধু আজকে এই মাদ্রাসাতেই একটি ওয়াশ ব্লক করে দিয়েছে এমন নয়,সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন যে পর্যায়ক্রমে মান্দা উপজেলার আরও বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় ওয়াশ ব্লকের কাজ করা হবে। আমাদের ছেলেমেয়েদের জন্য ব্র্যাকের মাধ্যমে যে সুন্দর ওয়াশব্লক এবং স্যানিটেশনের ব্যবস্থা করা হয়েছে, তা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক ও ভালো একটি দিক।

​ব্র্যাক ওয়াশ কর্মসূচির কর্মকর্তারা জানান, মান্দা উপজেলার আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়াশ ব্লক নির্মাণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যা একটি চলমান প্রক্রিয়া। আগামীতে পর্যায়ক্রমে মান্দার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই নিরাপদ পানি ও স্যানিটেশনের এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

ভিডিওসব ›

PhotoCard Icon
Create PhotoCard